শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমিক্যাল ছাড়াই যেভাবে ঘরে তৈরি করতে পারবেন অর্গানিক মেহেদি

দেখতে দেখতে ঈদুল ফিতর চলেই এলো। ঈদের আনন্দ আর সাজগোজের অন্যতম অনুষঙ্গ হলো দুই হাত ভরে মেহেদি পরা। কিন্তু বাজারের কেনা মেহেদিতে থাকা কেমিক্যাল অনেকের ত্বকেই অ্যালার্জির সৃষ্টি করে। অনেকেই আবার বাজারের মেহেদির মানের ওপর পুরোপুরি ভরসা করতে পারেন না।

আপনারও যদি এই একই চিন্তা থাকে, তবে খুব সহজেই ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মেহেদি তৈরি করে নিতে পারেন। এটি আপনার ত্বকের জন্য যেমন নিরাপদ, তেমনি এর রংও হবে বেশ গাঢ়। চলুন জেনে নিই ঘরে বসেই অর্গানিক মেহেদি তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

  • চায়ের লিকার: আধা কাপ
  • চিনি: এক তৃতীয়াংশ কাপ
  • পানি: আধা কাপ
  • ময়দা: ২ চা চামচ
  • মেহেদি পাতার গুঁড়ো (রোদে শুকানো): ২ চা চামচ

প্রণালি 

১. প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে চায়ের লিকার ও চিনি একসঙ্গে জ্বাল দিন।

২. চিনি গলে যখন ক্যারামেলের মতো ঘন হয়ে আসবে, তখন তাতে সাবধানে পানি ঢেলে দিন।

৩. মিশ্রণটি কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন। এরপর একটি ছাঁকনির সাহায্যে তরলটুকু আলাদা করে একটি পাত্রে রাখুন।

৪. এবার অন্য একটি পাত্রে ময়দা এবং আগে থেকে তৈরি করা মেহেদি পাতার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন।

৫. এই শুকনো মিশ্রণের মধ্যে ছাঁকনি দিয়ে রাখা চিনি ও লিকারের তরল অল্প অল্প করে মেশান। খুব ভালোভাবে নেড়ে মসৃণ একটি পেস্ট তৈরি করে নিলেই আপনার ঘরোয়া অর্গানিক মেহেদি ব্যবহারের জন্য একদম প্রস্তুত।

যাদের সেনসিটিভ ত্বক বা বাজারের মেহেদিতে অ্যালার্জি রয়েছে, তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই এবারের ঈদে এই মেহেদি ব্যবহার করে হাত রাঙাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়