শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্দি-কাশি কমাতে কালোজিরার কার্যকর উপায়

ছোট ছোট কালো দানার ভেতরে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ গুণ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, কালোজিরায় রয়েছে থাইমোকুইনন নামক উপাদান, যা সর্দি-কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, কফ জমে থাকাসহ নানা উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কালোজিরা ভেজানো পানি পান

এক গ্লাস গরম পানিতে ১ চা-চামচ কালোজিরা ভিজিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পরে ঐ পানি কুসুম গরম অবস্থায় পান করুন। নাক বন্ধ ভাব, গলা খুসখুস ও সর্দি কমাতে সাহায্য করে।

কালোজিরার ভাপ নেওয়া

এক বাটি গরম পানিতে ১ চিমটি কালোজিরা মিশিয়ে নিন। মাথায় তোয়ালে দিয়ে ৫-৭ মিনিট ভাপ নিন। শ্বাসনালী পরিষ্কার হয়, কাশি ও কফ কমে।

কালোজিরা-মধুর মিশ্রণ

১ চা-চামচ কালোজিরা গুঁড়া ও ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাশি কমে যায়।

কালোজিরা চা

সাধারণ চায়ের সঙ্গে ১/২ চা-চামচ কালোজিরা যোগ করুন। গরম অবস্থায় চা পান করলে গলা ব্যথা কমে এবং শরীর গরম থাকে।

কালোজিরার তেল 

গরম পানিতে কয়েক ফোঁটা কালোজিরার তেল দিয়ে ভাপ নিন। অথবা বুকে ও গলায় হালকা মালিশ করলে আরাম পাওয়া যায়।

সতর্কতা

তবে যাদের অ্যালার্জি, অ্যাজমা বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া পদ্ধতি অনুসরণ না করাই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়