শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের জেল্লা বাড়াতে ও বলিরেখা দূর করতে পেঁয়াজের রস যেভাবে ব্যবহার করবেন

চুলের পরিচর্যায় পেঁয়াজের ব্যবহার হয়ে আসছে বহুকাল থেকে। ঝাঁজাল গন্ধ থাকা সত্ত্বেও অনেকেই স্ক্যাল্পে পেঁয়াজের রস মেখে থাকেন নতুন চুল গজানোর আশায়।

আর নারিকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মাখলেও কাজ হয়। কারণ এ সবজিতে রয়েছে সালফার। এই উপাদানটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং হেয়ার ফলিকল মজবুত করে। কিন্তু সেই পেঁয়াজ যদি কেউ মুখে মাখতে বলেন? এ কথা শুনেই অনেকে নাক সিটকাবেন। 

এ বিষয়ে রূপচর্চা বিশেষজ্ঞরা বলেছেন, পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের জেল্লা এবং তারুণ্য ধরে রাখতে বিশেষভাবে সহায়তা করে থাকে। 

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে পেঁয়াজ মাখলে ত্বক হবে আরও উজ্জ্বল ও মসৃণ—

১. পেঁয়াজের রস ও মধু

পেঁয়াজের রসের সঙ্গে মধু ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক মুখে মেখে ফেলুন। মিনিট দশেক রেখে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন। এই প্যাক মাখলে যেমন ত্বকের পোরস পরিষ্কার হবে, ঠিক তেমনই বাড়বে রক্ত সঞ্চালন।

২. পেঁয়াজের রস ও টকদই

পেঁয়াজের রসের সঙ্গে যদি টকদই মিশিয়ে মুখে মাখেন, সে ক্ষেত্রে আলাদা করে আর এক্সফোলিয়েট করার প্রয়োজন পড়বে না। ত্বকে জমে থাকা মৃত কোষ সহজেই উঠে আসবে। ত্বকে জেল্লাও বাড়বে।

৩. পেঁয়াজের রস ও লেবু

হাতে সময় কম। চটজলদি ত্বকে জেল্লা আনতে চাইলে পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ মুখে মেখে নিন। মিনিট দশেক অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। তবে ত্বক যদি স্পর্শকাতর হয়, সে ক্ষেত্রে এই প্যাক না মাখাই ভালো।

৪. পেঁয়াজের রস ও অ্যালোভেরা

শুষ্ক খসখসে ত্বকে জেল্লা বৃদ্ধি করতে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা। তাতে যেমন ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, ঠিক তেমন ত্বকও উজ্জ্বল হবে।

৫. পেঁয়াজের রস ও বেসন

তৈলাক্ত ত্বকের সমস্যা? পেঁয়াজের রস এবং বেসন একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এই প্যাক মুখে মেখে ফেলুন। ত্বকের অতিরিক্ত সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এ মিশ্রণ। স্কিনের টেক্সচারও ভালো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়