শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া ও জার্মানিতে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ: জেনে নিন ২০২৬ সালের শীর্ষ দুই বৃত্তির বিস্তারিত তথ্য

ভিনদেশে পড়তে যেতে চান—এটাই যদি ২০২৬ সালে আপনার লক্ষ্য হয়ে থাকে, আজ থেকেই প্রস্তুতি নিন।

রাশিয়ায় ‘ওপেন ডোরস’ বৃত্তি: ওপেন ডোরস রাশিয়ান স্কলারশিপের অর্থায়ন করে রুশ সরকার। ২০২৬ সালেও এই প্রোগ্রামে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় সম্পূর্ণ বিনা খরচে পড়া যায়।

পড়ার বিষয়
প্রায় সব একাডেমিক বিষয়ই এর অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য হলো অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান ও বায়োটেকনোলজি, ব্যবসা ও ব্যবস্থাপনা, কেমিস্ট্রি ও ম্যাটেরিয়ালস সায়েন্স, কম্পিউটার ও ডেটা সায়েন্স, ইত্যাদি। ওপেন ডোরস বৃত্তি প্রোগ্রামে রাশিয়ার শীর্ষস্থানীয় ২৪টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।  যেমন মস্কো স্টেট ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং, মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি, কাজান ফেডারেল ইউনিভার্সিটি, পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটি, নভোসিবির্স্ক স্টেট ইউনিভার্সিটি, হায়ার স্কুল অব ইকোনমিকস, উরাল ফেডারেল ইউনিভার্সিটি, সামারা ইউনিভার্সিটি, সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি এবং পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া।

যোগ্যতা

  • ব্যাচেলর প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে।
  • মাস্টার্সের জন্য ব্যাচেলর বা বিশেষায়িত ডিগ্রি প্রয়োজন।
  • পিএইচডির জন্য মাস্টার্স বা বিশেষায়িত ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজি বা রুশ ভাষায় দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা

  • পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • মাসিক ভাতা (বিশ্ববিদ্যালয়ভেদে পরিমাণ আলাদা)।
  • রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।
  • ইংরেজি বা রুশ ভাষাদক্ষতা পরীক্ষার প্রয়োজন নেই, তবে সনদ থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ওপেন ডোরস স্কলারশিপের ওয়েবসাইটে নিবন্ধন করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথম ধাপে নির্বাচিতদের ই-মেইলে দ্বিতীয় ধাপের তথ্য জানানো হবে। পোস্টডক্টরাল প্রার্থীদের জন্য তৃতীয় ধাপে অনলাইন সাক্ষাৎকার নেওয়া হবে।

আবেদনের সময়: অক্টোবর-নভেম্বর।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

জার্মানির ডিএএডি স্কলারশিপ

এই বৃত্তির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর করার সুযোগ দেয় জার্মান সরকার। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি) বৃত্তিটির অর্থায়ন করে। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীই এই বৃত্তির সুযোগ পায়।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি ও পরীক্ষার ফি।
  • মাসিক ভাতা।
  • উড়োজাহাজের জন্য টিকিট।
  • স্বাস্থ্যবিমার সুবিধা।
  • বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা।
  • অধ্যয়ন ও গবেষণাকাজে ভর্তুকি।

যোগ্যতা

  • স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
  • ইংরেজি অথবা জার্মান ভাষায় আবেদন করতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে সনদসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের সময়: জুন-জুলাই

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়