শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুষ্টিবিদের পরামর্শে বাড়ির স্বাভাবিক খাবার খেয়েই কমান ওজন

বছর শেষে হুলস্থুল খাওয়াদাওয়া। আর এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। অনেকেই ভাবেন, ওজন কমাবেন। ভাত, রুটি ছেড়ে শুধু সালাদ খেয়ে ওজন ঝরানোর ভাবনাচিন্তা করেন কেউ কেউ।

এভাবে ওজন না হয় ঝরল। পরিবর্তে সবরকম খাবার খেতে না পারায় মানসিক অবসাদও তৈরি হয় অনেকের।

তবে পুষ্টিবিদদের মতে শুধু সালাদ নয়, বাড়ির সবরকম খাবার খেয়েও ওজন কমানো সম্ভব। কোন সময়ে কোন খাবার খাওয়া উচিত, পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী রইল সেই টিপস।

সকালের নাশতা

পুষ্টিবিদের মতে, সকালের নাশতায় দুটি ডিম, মাল্টিগ্রেন টোস্ট, সিদ্ধ করা সবজি খেতে হবে। তার সঙ্গে অবশ্যই খাদ্যতালিকায় রাখতে হবে ২০০ গ্রাম দই ও ১০ গ্রাম মিক্সড সিডস। দ্রুত ওজন ঝরাতে চাইলে যেকোনো রকমের মৌসুমি ফলও রাখতে হবে খাদ্যতালিকায়।

দুপুরের খাবার

দুপুরের খাবার যেন প্রোটিন সমৃদ্ধ হয়, সেদিকে খেয়াল রাখতেই হবে।

এক কাপ ভাত, সঙ্গে ১২০ গ্রাম ওজনের মাছ অথবা মাংস, লেবুর রস দেওয়া সালাদ খেতে পারেন। যারা আমিষ খেতে চান না, তারা মাছ, মাংসের পরিবর্তে পরিমাণমতো সবজি খেতে হবে। ভাতের পরিবর্তে চাইলে ২টি হাতে গড়া রুটিও খেতে পারেন।

রাতের খাবার

সারা দিনের শেষবারের ভারী খাবার হলো রাতের খাবার। ডায়েট করলে অনেকেই ভাবেন রাতে শুধু স্যুপ খেয়ে থাকতে হয়।

তবে পুষ্টিবিদদের মতে, শুধু স্য়ুপ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। পরিবর্তে দুটি রুটি এবং সবরকম সবজি মিশ্রিত তরকারি খেতে পারেন। খাওয়া যেতে পারে পনির, দুটি ডিম, গ্রিলড ফিশ।
ডায়েট করা মানেই যে মিষ্টির স্বাদ থেকে বঞ্চিত থাকতে হবে, তা একেবারেই নয়। নিজে হাতে তৈরি করা মাগ কেক ও বানানা কেক খেতে পারেন। তবে খুব বেশি মিষ্টি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।

টানা এভাবে কয়েকদিন খাওয়াদাওয়া করলেই কমবে ওজন। আত্মবিশ্বাসী পুষ্টিবিদের মতে, এমন খাওয়াদাওয়ায় সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত ওজন কমতে পারে। তাই নতুন বছর থেকে নিজের খাদ্যতালিকায় আনুন পরিবর্তন। আর হয়ে উঠুন সবার ঈর্ষার কারণ।

সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়