শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

মা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পরিবার ও সমাজে মায়েদের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে আমাদের জীবনকে পথ দেখান যেসব মা, তাদের সবাইকে আন্তরিকভাবে মা দিবসের শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, সমাজে মায়েদের অবস্থান সবসময়ই বিশেষ মর্যাদার এবং তাদের অবদান ও ত্যাগ সর্বদা মূল্যায়িত হয়।

এরদোয়ান উল্লেখ করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এই নীতিকে ধারণ করা মহান এক সভ্যতার অংশ হিসেবে তুরস্ক সবসময় মায়েদের পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানায় এবং তাদের কল্যাণ ও শান্তির জন্য কাজ করে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ভাষায়, একটি শক্তিশালী তুরস্ক গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের মায়েদের।

‘সেঞ্চুরি অব তুরস্ক’ ভিশন বাস্তবায়নেও মায়েদের অবদান গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। এ ছাড়া প্রয়াত মায়েদেরও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়