শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্টারশেফে নজর কাড়ছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী : রান্নার জাদুতে মুগ্ধ আন্তর্জাতিক অঙ্গন

বিশ্বখ্যাত রান্নার প্রতিযোগিতা “মাস্টারশেফ”-এর গ্লোবাল মঞ্চে এবার উজ্জ্বল উপস্থিতি তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর। নিজেদের শিকড়ের স্বাদ আর ঐতিহ্য তুলে ধরে তারা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি রান্নার।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে বাংলাদেশি-আমেরিকান শেফ শম্পা কবির “MasterChef: Global Gauntlet”-এ গর্ডন র‍্যামসের কাছ থেকে সম্মানজনক অ্যাপ্রন অর্জন করেছেন। এসময় টিম এশিয়া প্যাসিফিকের হয়ে অংশ নেওয়া শম্পা ফেসবুকে জানান, 'নিজের এলাকা থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে এই অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের।” তিনি বলেন, বিশ্বমঞ্চে নিজের কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য এক বিশেষ মুহূর্ত।

অন্যদিকে যুক্তরাজ্যের “MasterChef UK”-এর ২২তম আসরে অংশ নিয়েছেন আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী। লন্ডনভিত্তিক পরিবেশ পরামর্শক সাবিনা খান, যিনি ঢাকায় বড় হয়েছেন, ঐতিহ্যবাহী বাঙালি খাবার মুড়ি ও পিয়াজু দিয়ে বিচারকদের মুগ্ধ করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন। বিচারকরা তার পিয়াজুকে প্রশংসা করে বলেছেন, “bullets of joy।” ‘দ্য ফ্লেভার ল্যাব’ নামের একটি প্ল্যাটফর্ম পরিচালনাকারী সাবিনা তার রান্নায় বাংলাদেশি ও পাকিস্তানি ঐতিহ্যের মিশেল তুলে ধরেন।

এছাড়াও প্রতিযোগিতায় রয়েছেন এনফিল্ডের ২৬ বছর বয়সী ডিজিটাল ইঞ্জিনিয়ার আনিশা। তিনি তার বাবা-মায়ের রান্না থেকে অনুপ্রাণিত হয়ে, পাশাপাশি স্বামীর তুর্কি সাইপ্রিয়ট ঐতিহ্যের প্রভাব নিয়ে বাংলা-তুর্কি ফিউশন খাবার তৈরি করেন। আনিশা জানান, নিয়মিত কর্পোরেট জীবনের বাইরে গিয়ে নিজের আবেগ আর ভালোবাসাকে প্রকাশ করতেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

তিন নারীর এই সাফল্য বিশ্বমঞ্চে বাংলা রান্নার বৈচিত্র্য ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়