শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থালাপতি বিজয়ের দলে বড় চমক, জয় পেলেন তার গাড়িচালকের ছেলেও

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সুপারহিট অভিষেক হয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের। এবারের নির্বাচনে তার বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর উত্থান সবার নজর কেড়েছে। 

হাতে ১০৭টি আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠন থেকে সামান্য দূরে আছেন। 

তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে আরেকটি চমক দেখিয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন। তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন তিনি। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সাবারিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

প্রশংসাপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সাবারিনাথন বলেন, ‘আমি এই জয়ে খুব খুশি এবং বিজয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তিনি ডিএমকের অবসান ঘটিয়েছেন।

কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় চলে আসেন সাবারিনাথন। ভিডিওতে দেখা যায়, তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়ছেন। তখন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে আলিঙ্গন করেন। 

এই আবেগঘন মুহূর্তই সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর তিনি ধীরে ধীরে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত জয়ী হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়