শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি অনিশ্চিত, তবু ইসলামাবাদে কূটনৈতিক অগ্রগতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নির্ধারিত শিডিউল অনুসারেই হবে। এমনটাই জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের অগ্রবর্তী সদস্যরা ইসলামাবাদ পৌঁছে গেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ও আল হাদাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আল হাদাসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার পাকিস্তান সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল অ্যারাবিয়া ও আল হাদাসকে জানিয়েছেন—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা যথাসময়ে শিডিউল অনুসারেই হবে। এ সময় তিনি নিশ্চিত করেন যে, আজই ইরান ও যুক্তরাষ্ট্রের একটি করে অগ্রবর্তী প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বর্ধিত হবে কিনা সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ এই বিষয়টি এমন এক সময়ে প্রকাশ্যে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা ‘খুবই–ক্ষীণ’ এবং কোনো চুক্তি না হলে ইরানে ‘মুহুর্মুহু বোমা’ ফেলা হবে। জবাবে ইরানও জানিয়েছে, যুদ্ধের ময়দানে তারা যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুত এবং তাদের কাছে ‘নতুন তাস’ রয়েছে।

পাকিস্তানি সূত্রটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকেও অগ্রবর্তী প্রতিনিধি দল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বলে ইসলামাবাদ থেকে জানিয়েছেন আল আরাবিয়ার প্রতিনিধি রাশা নাবিল। তিনি জানিয়েছেন, একটি সরকারি সূত্র নিশ্চিত করেছে যে—পাকিস্তান ইরানের পূর্ণ দাবি যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছে, তবে বিষয়গুলো অত্যন্ত জটিল।

রাশা নাবিল আরও জানিয়েছেন, তেহরান ইসলামাবাদকে জানিয়েছে—তারা নৌ অবরোধের অবসান চায় এবং কূটনৈতিক পথে কোনো ইতিবাচক ফল না পাওয়ার বিষয়ে তাদের গভীর আশঙ্কাও রয়েছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বাস্তব ও কার্যকর সমঝোতা গড়ে তোলার জন্য আন্তরিক এবং অত্যন্ত পেশাদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে, সূত্রের বরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেলেও ইরানের তরফ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে—আজ মঙ্গলবার সকালে কেউই ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়