শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ খান নয়, ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার (১৯ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন।

এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্যও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দিনেশ ত্রিবেদী আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি All India Trinamool Congress-এর সদস্য ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ এমন সময়ে এসেছে, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। দিনেশ ত্রিবেদীকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বোঝা যায়, মোদি সরকার গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক নেতাদের দূত হিসেবে পাঠাতে আগ্রহী।

এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার ছিলেন।

ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগকে নতুন কূটনৈতিক ধারা হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে এখন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়