শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন টাইম বিকেল ৫টা বা বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতির কথা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন, যা বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এই দুই দেশ আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠকে বসে। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও, যৌথ বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি।’

ট্রাম্প দাবি করেন, ‘বিশ্বজুড়ে এর আগে ৯টি যুদ্ধের ইতি টানা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম—তাই আসুন, কাজটি সম্পন্ন করি।’

এর আগে গত ২ মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে আঘাত হানে হিজবুল্লাহ। পাল্টা হামলায় লেবাননে প্রায় দুই হাজারের বেশি মানুষ হত্যা করে ইসরায়েলি বাহিনী।


সূত্র: সিএনএন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়