শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:৩৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান

তুরস্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মুহুজি উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে কাইনেরুগাবা এই অদ্ভুত দাবি ও হুমকি দেন। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার।

মুহুজি অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে মুনাফা অর্জন করছে। অথচ উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের মিশনের অংশ হিসেবে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করছে।

উগান্ডার সেনাপ্রধান এই অর্থকে নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি। হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেবো। তারাও চাইলে তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে, কোনও সমস্যা নেই।

শুধু অর্থই নয়, কাইনেরুগাবা তুরস্কের কাছে সে দেশের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, তিনি তাকে বিয়ে করতে চান। এর আগে ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি আঙ্কোল জাতের গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়েও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

তুরস্কের সঙ্গে সম্পর্ককে গুরুতর বিষয় উল্লেখ করে মুহুজি বলেন, এটি কোনও সামাজিক যোগাযোগমাধ্যমের নাটক নয়। তুরস্ক উগান্ডার সঙ্গে অন্যায্য আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, পেছন থেকে বারবার আঘাত করে এমন বন্ধুর কার প্রয়োজন? একই সঙ্গে তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দেন।

একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, যিশুখ্রিষ্টের পবিত্র ভূমি রক্ষার জন্য তিনি নিজের কমান্ডে ১ লাখ উগান্ডান সেনা ইসরায়েলে পাঠাতে প্রস্তুত।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়