শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি: শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম ইসরাইলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) দলটির নিজস্ব সংবাদমাধ্যম আল-মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান।

বিবৃতিতে নাঈম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলকে আর কোনো ‘বিনামূল্যে ছাড়’ বা আপস দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক।

নাঈম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এল যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি।

এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননে চলমান ‘গণহত্যা’ বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, ইসরাইলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হার্শি নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর ওপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাঈম কাসেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো।

সূত্র: সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়