শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। 

এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুর উদ্ধার অভিযান নিয়ে তিনি কথা বলবেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলন করবেন।

এখন জানানো হলো, সংবাদ সম্মেলনটি হবে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে।

গত শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে।

যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। একজন পাইলট, অন্যজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আঘাত হানলে দুজনই ককপিট থেকে বেরিয়ে (ইজেক্ট) যান।

পাইলটকে দ্রুতই উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে তাঁকেও উদ্ধার করে মার্কিন বাহিনী।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি ও নিউইয়র্ক টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়