শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি শুরু ভারতের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং বিশ্বজ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এক নাটকীয় মোড় নিয়ে দীর্ঘ সাত বছর পর ইরান থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করেছে ভারত। শনিবার ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। 

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সাত বছর তেহরানের কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ রাখার পর ভারতের এই পদক্ষেপকে একটি বিরল ও গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, ভারত শুধু অপরিশোধিত তেলই নয়, ইরান থেকে ইতোমধ্যে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিও ক্রয় করেছে। আমদানিকৃত এই এলপিজির চালানটি বর্তমানে ভারতের ম্যাঙ্গালোর বন্দরে খালাস করা হচ্ছে। 

উল্লেখ্য, ভারত তার প্রয়োজনীয় এলপিজির প্রায় ৮৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে সম্প্রতি মার্কিন-ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ করে দেওয়ায় ভারত চরম জ্বালানি সংকটের মুখে পড়ে।

ইরানি জ্বালানি কেনার এই আনুষ্ঠানিক স্বীকৃতি এমন একসময়ে এলো, যখন গত মাসে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাজারে তেলের আকাশচুম্বী দাম ও চাপ কমাতে একটি বিশেষ ছাড় ঘোষণা করে। ওই ঘোষণার আওতায় সমুদ্রে অবস্থানরত ইরানের ১৪ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির জন্য দেশটিকে একটি সাময়িক লাইসেন্স প্রদান করা হয়। মূলত বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে এই বিধিনিষেধ শিথিল করেছে, যার সুফল নিতে শুরু করল ভারত। 

এই আমদানির ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ক্রমবর্ধমান দাম কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন, রয়টার্স, প্রেস টিভি, আনাদুলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়