শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানির লাইফলাইন স্থবির, হরমুজে জাহাজ চলাচল নামমাত্র

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবহন হয়, সেই হরমুজ প্রণালি এখন কার্যত স্থবির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাম্প্রতিক সময়ে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বাড়ার দাবি করলেও আন্তর্জাতিক শিপিং ডাটা বলছে- এই পথে জাহাজ চলাচল এখনও নামমাত্র।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ ব্যবস্থায় হরমুজ প্রণালি দিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে। এর আগে গত রোববার ট্রাম্প জানান, ইরান আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে।

বাস্তবতা হলো- মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরু থেকে ইরান জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে।

মেরিন ট্রাফিক এবং শিপিং ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত মাত্র ৩টি জাহাজ তাদের ট্র্যাকার অন রেখে এই প্রণালি পার হয়েছে। এর মধ্যে দুটি বাল্ক ক্যারিয়ার ও একটি তেলবাহী ট্যাঙ্কার। 'লুইজা' নামের তেলবাহী ট্যাঙ্কারটি খোদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে বলে জানা গেছে।

এর আগের দিন অর্থাৎ সোমবার হরমুজ পার হয়েছে ৪টি জাহাজ, তার আগের দিন পার হয়েছে ৬টি। এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি জাহাজ পার হয়েছে গত শনিবার। অথচ যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে।

গোয়েন্দা সংস্থা কেপলার এবং মেরিন ট্রাফিক জানিয়েছে, এই অঞ্চলে বর্তমানে ‘সিগন্যাল জ্যামিং’ চলছে। অনেক জাহাজই নিরাপত্তার খাতিরে তাদের অনবোর্ড ট্র্যাকার বন্ধ করে চলাচল করছে। ফলে ঠিক কতটি জাহাজ আসলে পার হচ্ছে, তার প্রকৃত সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়