শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনীপ্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

ইসরায়েলি হামলায় তিনদিন পর ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে। বিবিসি

সোমবার (৩০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, গুরুতর আঘাতের কারণে তাংসিরি মৃত্যুবরণ করেছেন।

গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ দেশটির সেনাবাহিনীর একটি সুনির্দিষ্ট অভিযানে আইআরজিসি নেভির কমান্ডার তাংসিরিসহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহতের কথা জানায়।

এর আগে, গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দাবি করেছিলেন, একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী’ অভিযানে আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরিকে এবং তার সঙ্গে থাকা কয়েকজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়