শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১১:৪৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান হুঁশিয়ারি: ‘খারগ দ্বীপে হামলা করলে কেউ জীবিত ফিরবে না’

খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না বলে  হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

ইব্রাহিম রেজাই এক বিবৃতিতে বলেন, খারগ দ্বীপে যেকোনো আক্রমণের জবাব হবে কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না।

খারগ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত, যা দেশটির জ্বালানি রফতানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। এই দ্বীপ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সামরিক সতর্কবার্তা বাড়ছে।

এর আগে, তেহরান জানিয়েছিল, গোয়েন্দা তথ্য অনুযায়ী শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেটিকে খারগ দ্বীপ বলে ইঙ্গিত দেয় বার্তা সংস্থা আল-জাজিরা। 

যার প্রতিক্রিয়ায় হামলা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ইরান শত্রুর গতিবিধি নজরদারি করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়