শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের

দীর্ঘদিন একাধিক ফ্রন্টে যুদ্ধরত অবস্থায় রয়েছে ইসরাইলি বাহিনী। বর্তমানে ইরান ও লেবাননে সম্মুখসারিতে যুদ্ধ করছে দেশটির সামরিক বাহিনী। এ অবস্থায় বাহিনীটিতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরাইলি বাহিনী ভেঙে পড়বে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে এ সতর্কবার্তা দেন আইডিএফের চিফ অব স্টাফ।

ইসরাইলি চ্যানেল ১৩-এর বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
সেনাপ্রধান বলেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ ও জনবলের ঘাটতির মুখে দেশটির সামরিক বাহিনী ‘নিজের ভেতরেই ধসে পড়বে’। জামির মন্ত্রীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের সামনে ১০ সতর্ক সংকেত তুলে ধরেছি।
  
ইসরাইলি সেনাপ্রধানকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের এখন একটি বাধ্যতামূলক সামরিক সেবা আইন, রিজার্ভ ডিউটি ​আইন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন। এগুলো করতে না পারলে শিগগিরই আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকবে না এবং রিজার্ভ ব্যবস্থাটিও টিকবে না।
 
সাম্প্রতিক মাসগুলোতে জামির একই ধরনের সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি সুনির্দিষ্ট চিঠি পাঠিয়ে সতর্ক করে বলেছিলেন, সৈন্য সংকট অদূর ভবিষ্যতে সামরিক প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে সংঘাত ও অন্যান্য সামরিক চ্যালেঞ্জের কারণে বাহিনীতে  ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে বলে আইনপ্রণেতাদের বহুবার জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।
  
২০২৪ সালের জুন মাসে ইসরাইলের হাইকোর্ট একটি রায়ে জানায়, হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের কয়েক দশক ধরে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সম্পূর্ণ অব্যাহতির কোনো আইনি ভিত্তি নেই। এরপর থেকে অতিরক্ষণশীল ইহুদি দলগুলো তাদের সমর্থকদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেয়ার জন্য আইনপ্রণেতাদের কাছে দাবি জানিয়ে আসছে।
 
বর্তমানে দেশটিতে ১৮ থেকে ২৪ বছর বয়সি প্রায় ৮০ হাজা অতিরক্ষণশীল ইহুদি যুবককে সামরিক সেবার জন্য যোগ্য বলে মনে করা হয়। তবে তাদের এখনো সেনাবাহিনীতে তালিকাভুক্ত করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়