শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ৮৮তম হামলা, পাল্টাপাল্টি অভিযানে যোগ দিল হিজবুল্লাহ

ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে। একই সময়ে ইসরাইলে হামলা চালিয়েছে হিজবুল্লাহও। আজ একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা।

হিজবুল্লাহ জানাচ্ছে, কিরিয়াত শমোনায় ইসরাইলি বসতির কাছে আজ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হামলাটি চালিয়েছে। ইসরাইল জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরাইলে করা এই হামলায় আগেই ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন।

তার আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের কিরিয়াত শমোনা তো বটেই, সঙ্গে আরও ২টি এলাকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানায়।

আইআরজিসি জানায়, উত্তর ইসরাইলে দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বনেই ব্রাককেও আঘাত করা হয়েছে। এ ছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসি বলেছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, ‘আমরা অপারেশন ট্রু প্রমিস ৪-এর ৮৮তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু।’

সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে ‘সামরিক কমান্ড কেন্দ্র’ এবং বিভিন্ন ‘কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে’ আঘাত হানা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়