শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, বাড়ছে উত্তেজনা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও ভয়াবহ হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। 

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে এই 'অপরাধমূলক হামলা' চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে শনিবারের (২১ মার্চ)  এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়। 

তিন সপ্তাহে পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইসরাইলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। 

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়