শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে অভিযানে ২০ দিনে ইসরাইলের ব্যয় ৭৭ হাজার ৯৯৫ কোটি টাকা, বাড়ছে অর্থনৈতিক চাপ

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে প্রথম ২০ দিনে ইসরাইলি সামরিক বাহিনীর ব্যয় প্রায় ৬৪০ কোটি ডলারে পৌঁছেছে বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অবৈধ ইহুদি ভূখণ্ডটির দৈনিক পত্রিকা 'হারেতজ'। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৯৯৫ কোটি টাকা। সর্বশেষ মুদ্রা বিনিময় হার অনুযায়ী, ১ মার্কিন ডলার সমান ১২১ দশমিক ৮৬৭ টাকা ধরে এ পরিমাণ পাওয়া যায়।

পত্রিকাটি উল্লেখ করেছে, এই সময়ে প্রতিদিনের গড় ব্যয় ছিল প্রায় ১০০ কোটি শেকেল (প্রায় ৩২ কোটি ডলার)।

যুদ্ধ পরিচালনার জন্য বরাদ্দ করা মোট বাজেট প্রায় ৩ হাজার ৯০০ কোটি শেকেল (প্রায় ১ হাজার ২৫০ কোটি ডলার)। 

সূত্রগুলো জানিয়েছে, বর্তমান ব্যয়ের হার বিশ্লেষণ করে এই হামলা আর কতদিন স্থায়ী হতে পারে সে বিষয়ে একটি ধারণা পাওয়া সম্ভব।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, সেনাবাহিনী আরও অতিরিক্ত অর্থায়নের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।

ইন্টারসেপ্টর মিসাইলের (প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র) ক্রমবর্ধমান ঘাটতির খবরের মধ্যে, জরুরি নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য ইসরাইল সরকার রোববার ৮২৫ মিলিয়ন ডলারের একটি জরুরি বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। 

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, এই কেনাকাটার অর্থায়নে তেল আবিব তাদের ২০২৬ সালের ব্যয় পরিকল্পনা সংশোধন করবে বলে আশা করা হচ্ছে।

পরিসংখ্যানগুলো সংঘাতের ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট রোববার জানিয়েছেন, সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলার ব্যয় করেছে। 

পেন্টাগন আলাদাভাবে হোয়াইট হাউসের কাছে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের বেশি একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজ অনুমোদনের অনুরোধ জানিয়েছে, যা কংগ্রেসে পেশ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হয় এবং প্রতিবেদনে বলা হয়েছে যে, এখন পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয়সহ প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়