শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার

প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যেসব প্রবাসী দেশের বাইরে আটকে পড়েছিলেন এবং যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) এই মানবিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে। এই নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বা তার পরবর্তী সময়ে দেশের বাইরে থাকা অবস্থায় শেষ হয়েছে, তারা কোনো নতুন প্রবেশ ভিসা ছাড়াই আমিরাতে ফিরতে পারবেন। এই বিশেষ সুবিধাটি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে এই পরিস্থিতির শিকার প্রবাসীদের ওপর কোনো প্রকার আর্থিক জরিমানা আরোপ করা হবে না এবং তারা দেশে ফেরার পর কোনো জটিলতা ছাড়াই তাদের ভিসার আইনি মর্যাদা নিয়মিত করার সুযোগ পাবেন।

এ ছাড়া যারা ভিজিট ভিসায় আমিরাতে এসে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ এই সময়ের মধ্যে শেষ হয়েছে, তাদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড বা সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ভ্রমণকারীদের সুবিধার্থে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে বর্তমান নির্দেশিকা পুনরায় নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়