শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০২:০৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপণাস্ত্র-ড্রোন আতঙ্কে দুবাইয়ে হাই অ্যালার্ট জারি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। 

উদ্ভূত পরিস্থিতিতে দুবাইয়ের বাসিন্দাদের মোবাইল ফোনে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে, যেখানে তাদের খোলা জায়গা, দরজা এবং জানালা থেকে দূরে সরে নিকটস্থ সুরক্ষিত ভবনের ভেতরে অবস্থান নিতে বলা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করছে।

শহরজুড়ে যে বিকট শব্দ শোনা যাচ্ছে, তা মূলত প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার শব্দ। 

দেশটির সামরিক বাহিনী বর্তমানে সম্ভাব্য সব ধরনের হামলা প্রতিহতে সক্রিয় ‘ডিফেন্সিভ অপারেশন’ পরিচালনা করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়