শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:১৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর

আরব উপসাগরে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ফুজাইরাহ উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে জাহাজ দুটির ফানেল ও স্টিলের পাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরেকটি কন্টেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল-জাজিরা

অন্যদিকে ওমান উপকূল এবং দুবাইয়ের পশ্চিমে আরও দুটি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।

জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে। অনুবাদ: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়