শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদাদে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আল-সুমারিয়া ও আল-রাশিদ নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, একটি ড্রোন ঘাঁটির ভেতরে থাকা বিশেষ অভিযান (স্পেশাল অপারেশন্স) এলাকার মধ্যে পড়ে। অন্যটি ঘাঁটির ওপর থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। আল-রাশিদকে একটি নিরাপত্তা সূত্র জানায়, ভিক্টোরিয়া ঘাঁটির ভেতরে থাকা লজিস্টিক সাপোর্ট সেন্টারও লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল।

ঘটনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আল জাজিরার আরবি শাখায় কর্মরত এক সাংবাদিকও জানিয়েছেন, একটি ড্রোন ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্পকে লক্ষ্য করে আঘাত হেনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়