শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাব: পর্যটন খাতে ৬ হাজার কোটি ডলার ক্ষতির আশঙ্কা

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। পারস্য উপসাগরের তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই জ্বলছে। এতে শুধু প্রাণহানী ও অবকাঠামোর ক্ষয়ক্ষতিই হচ্ছে না, ধসে যাচ্ছে পর্যটন শিল্পও।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা হওয়ার পর যুদ্ধ গড়িয়েছে চতুর্থ দিনে। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবের ও পর্যটকদের। এই যুদ্ধের কারণে এ অঞ্চলের পর্যটন খাতে ৬০ বিলিয়ন তথা ছয় হাজার কোটি ডলার পর্যন্ত লোকসান হতে পারে।

নতুন পূর্বাভাস অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে এ বছর মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা এক-চতুর্থাংশ পর্যন্ত কমে যেতে পারে। 

ট্যুরিজম ইকোনমিকস আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক পরিসংখ্যানে জানায়, যদি এই সংঘাত অব্যাহত থাকলে ২০২৬ সালে এ অঞ্চলে আন্তর্জাতিক পর্যটকদের আগমন ১১ থেকে ২৭ শতাংশ পর্যন্ত কমতে পারে। 

এটি ওই প্রতিষ্ঠানের গত ডিসেম্বরের পূর্বাভাসের সম্পূর্ণ বিপরীত চিত্র। তখন তারা এ বছর পর্যটকদের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করেছিল। 

যদি এই সর্বোচ্চ হ্রাসের আশঙ্কা সত্য হয়, তবে অঞ্চলটি আগের প্রত্যাশার তুলনায় প্রায় ২ কোটি ৩০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ আন্তর্জাতিক পর্যটক হারাবে। এর আর্থিক প্রভাবও হবে ভয়াবহ; পর্যটকদের ব্যয়ের হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৪ বিলিয়ন থেকে ৫৬ বিলিয়ন ডলার।

সূত্র: আলজাজিরা, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়