শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হলেন জেনারেল মজিদ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনেল রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইরান।

সোমবার (২ মার্চ) এই নিয়োগ আদেশ জারি করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে আইআরজিসির জেনারেল মজিদ ইবনেল রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। সূত্র: মিডল ইস্ট আই, গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়