শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: খামেনি হত্যার পর আরাঘচির কড়া বার্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, এই যুদ্ধে অন্য পক্ষের পক্ষে কোনও বিজয় অর্জন বা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আব্বাস আরাঘচি বলেন, এই যুদ্ধ অপর পক্ষের জন্য কোনও ভালো ফলাফল বয়ে আনতে পারবে না। এই যুদ্ধে কোনও বিজয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না।

তিনি আরও বলেছেন, যত দিন এই হামলা চলবে, তত দিন তারা কিছুই অর্জন করতে পারবে না।

গত জুনের ১২ দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে আরাঘচি বলেন, সেবারও তারা আশা করেছিল দুই-তিন দিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ১২ দিন পর তারা বুঝতে পেরেছিল ইরান নতি স্বীকার করার নয় এবং তারা বিনাশর্তে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছিল। এবারও পরিস্থিতির কোনও পরিবর্তন আমি দেখছি না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার বিষয়ে আরাঘচি বলেন, বিদেশের মাটিতে অন্য একটি দেশের নেতাকে হত্যা করা নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই আগ্রাসনের ফলে যুদ্ধ আরও বিপজ্জনক ও জটিল হয়ে উঠবে এবং এর নতুন মাত্রা যুক্ত হতে পারে।

খামেনির ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং বিশ্বের লাখো মুসলিমের ধর্মীয় নেতা ছিলেন। ইরাক ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, করাচিতে মার্কিন কনস্যুলেট জেনারেলের রক্ষীদের গুলিতে বিক্ষোভকারী নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

আঞ্চলিক দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানিয়ে আরাঘচি বলেন, উপসাগরীয় দেশগুলোর ক্ষোভ থাকা উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর, ইরানের ওপর নয়। কারণ এই যুদ্ধ আমাদের পছন্দ নয়, বরং আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত ইরানকে যুদ্ধ বন্ধের জন্য চাপ না দিয়ে অন্য পক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) থামানোর জন্য চাপ দেওয়া। ইরান যত দিন প্রয়োজন তত দিন প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়