শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে হামলা হচ্ছে। শনিবার রাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের শিখা দেখা যাচ্ছে। সেসব প্রতিহত করতে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে।

এতে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশের সব বাহিনী। এদিকে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও শনিবার দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে।

তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় কোনো ক্ষতি হয়নি। নতুন করে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়