শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও)

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘ওদের দেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হল। সকলেই ভেবেছিলেন যে হিংসা হবে, এটা হবে, সেটা হবে। কিন্তু দেখুন, ওরা কীভাবে শান্তিপূর্ণ উপায়ে (নির্বাচন) করেছে। ভারতবর্ষে নির্বাচন কমিশনের দৌলতে ভোট প্রক্রিয়া জটিল হচ্ছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে কাজ করছে তুঘলকি কমিশন। গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে কমিশনের থ্রেট কালচার। গণতন্ত্রকে গুঁড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে মমতা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন যে, বাংলাদেশের নির্বাচনে মারাত্মক হিংসা ছড়াবে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণভাবেই বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেখানে ভারতের গণতন্ত্রকে নির্বাচন কমিশন ধ্বংস করছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা আরও অভিযোগ করেন, গণতন্ত্রকে খতম করার চক্রান্ত চলছে। অথচ রাজতন্ত্রও কোনোদিন এ জিনিস করেনি। তুঘলকি রাজেও এ জিনিস হয়নি। সুপার তুঘলকি রাজ চলছে। সুপার হিটলার হয়ে গিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই সরব রয়েছেন। অভিযোগ করেছেন, সঠিক পদ্ধতি মেনে এসআইআর করছে না নির্বাচন কমিশন! বিজেপির হয়ে কাজ করছে কমিশন, একাধিকবার সেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের মানুষদের ভোটাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টেও গিয়েছেন তিনি। তবে নির্বাচন কমিশন এখনও তাদের অবস্থান থেকে সরছে না। সাংবাদিক বৈঠকে মমতা একের পর এক আক্রমণ করেছেন। ‘সর্বনাশী খেলা চলছে’, সেই কথাও বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়