শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে চলন্ত গাড়ির ওপর মেট্রোরেলের নির্মাণাধীন পিলার ধস: নিহত ১, আহত ৩

ভারতের মুম্বাইয়ের চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছেন মেট্রোরেলের একটি নির্মাণাধীন পিলার।  নগরীর মুলুন্ড এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার ওপর পড়ে। এতে একজন নিহত এবং আরো তিন জন গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিলারটি ভেঙে দুটি গাড়ির ওপর পড়ে। এর মধ্যে কংক্রিটের ওজনের নিচে চাপা পড়ে পিষ্ট হয় একটি অটোরিকশা।  অপর গাড়িটি প্রাইভেট কার। তবে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর প্রাণ যায়নি। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

মুম্বাই মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে মেট্রো লাইনের নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের একটি অংশ হঠাৎ নিচের রাস্তায় খসে পড়ে। মুম্বাইয়ের মেট্রোপলিটন পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালানন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকদের মতে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নির্মাণাধীন পিলারের সুরক্ষা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় মেট্রো প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।  উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থল সুরক্ষিত করার চেষ্টা করেন, যেন পুনরায় এমন কোনো পাথর বা সিমেন্টের স্তূপ খসে না পড়ে। এই ঘটনার পর মুম্বাইয়ের ব্যস্ততম সড়কগুলোতে মেট্রোরেল নির্মাণের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে নিরাপত্তা বেষ্টনী ছাড়া এমন কাজ নির্মাণ কর্তৃপক্ষের চরম অবহেলার পরিচয় দেয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়