শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু নিখোঁজের ভুয়া নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন নারী

ড্রেনে শিশু পড়ে যাওয়ার ভুয়া অভিযোগ করে প্রশাসনকে দিয়ে নোংরা ড্রেন পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মীরাট শহরে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। খবর ডিএইচ ডেকান হেরাল্ড

স্থানীয় সূত্র ও ভাইরাল হওয়া একটি ভিডিও অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক নারী জরুরি নম্বরে ফোন করে দাবি করেন—একটি শিশু খোলা ড্রেনে পড়ে গেছে এবং ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ ও পৌরসভার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দমকল বাহিনী ও যন্ত্রপাতিও আনা হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে জমে থাকা আবর্জনা, কাদা ও ময়লা সরিয়ে ড্রেন তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত কোনও শিশুর সন্ধান মেলেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে প্রশাসন নিশ্চিত হয়, ওই এলাকায় কোনও শিশু নিখোঁজের ঘটনাই ঘটেনি।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপচে পড়া ও দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, নিয়মিত অভিযোগ সত্ত্বেও ড্রেনটি পরিষ্কার করা হয়নি। সেই হতাশা থেকেই ওই নারী ইচ্ছাকৃতভাবে ভুয়া জরুরি পরিস্থিতি তৈরি করেন, যাতে প্রশাসন বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।

তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড্রেন পরিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ ছিল না। শিশু নিখোঁজের মতো গুরুতর অভিযোগ পাওয়ায় দ্রুত অভিযান চালানো হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নারীর কৌশলকে ‘চাতুর্যপূর্ণ’ বললেও অনেকে এটিকে দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে দেখছেন।

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়