শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছরের প্রেম, বিয়ের কয়েক মাসেই স্বামীকে শ্বাসরোধে হত্যা

ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের নভেম্বরে বিয়ে করেছিলেন জিতেন্দ্র কুমার যাদব ও জ্যোতি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক ভয়াবহ পরিণতির দিকে গড়ায়। ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শ্যালকের যোগসাজশে জিতেন্দ্র কুমার যাদবকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী জিতেন্দ্রকে শহরের ইজ্জতনগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হলেও ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ হিসেবে ‘গলা টিপে হত্যা’ নিশ্চিত হয়।

পুলিশের তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন জিতেন্দ্রের স্ত্রী জ্যোতি। এ সময় তাকে ধরে রাখতে সহায়তা করেন তার বাবা কালিচরণ, মা চামেলি ও ভাই দীপক। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে জিতেন্দ্রের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। পরে প্রতিবেশীদের জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জ্যোতির আরেক ভাই পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই দম্পতির মধ্যে আর্থিক বিষয়কে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। অভিযোগ রয়েছে, জিতেন্দ্র তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে ২০ হাজার রুপি তুলে অনলাইন জুয়ায় হারান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল। গত ২৬ জানুয়ারি হারানো অর্থ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ জানায়, ওই সময় জ্যোতি তার বাবা-মা ও ভাইকে বাড়িতে ডেকে আনেন। স্বামী-স্ত্রীর ঝগড়ার মধ্যেই তারা জিতেন্দ্রকে ধরে রাখেন এবং জ্যোতি শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

প্রথমে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নিলেও, নিহতের ভাই অজয় কুমারের অভিযোগের পর পুনরায় তদন্ত শুরু হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়ায় মামলা আত্মহত্যা প্ররোচনার অভিযোগ থেকে পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে জ্যোতি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি তদন্তকারীদের জানান, শিক্ষাজীবন থেকেই জিতেন্দ্রের সঙ্গে তার পরিচয় ছিল। তবে বিয়ের পর নিয়মিত আর্থিক বিরোধ ও পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়