শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র ভূমি সৌদিতে বাড়ি কিনতে পারবেন: যেভাবে আবেদন করবেন এবং যত টাকা লাগবে

বিদেশিদের বাড়ি বা প্রোপার্টি কেনার সুযোগ দিয়ে আইন পরিবর্তন করেছে সৌদি আরব। যা চলতি জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। যারা সৌদি আরবে আছেন তাদের পাশাপাশি সৌদির বাইরে থাকা বিদেশিরাও বাড়ি কিনতে পারবেন।

তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশিকেক বাড়ি বা জায়গা কেনার সুযোগ দেওয়া হবে না। সৌদির বাইরে থেকে যেসব বিদেশি বাড়ি কিনতে চান তাদের সেটি কিনতে হবে সৌদির সরকারের নির্দিষ্ট করে দেওয়া অঞ্চলে (রিয়াদ ও জেদ্দা)। এর বাইরে কেনার সুযোগ নেই। আগামী মার্চ মাসের মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র প্রকাশ করবে দেশটির সরকার।

বাড়ি কিনতে কি করতে হবে?

যারা বর্তমানে সৌদিতে আছেন, তারা সরাসরি তাদের ইকামা নম্বর দিয়ে পোর্টালে আবেদন করতে পারবেন। তারা নির্ধারিত এলাকার বাইরে নিজের থাকার জন্য একটি বাড়ি কেনার অনুমতি পাবেন।

যারা সৌদিতে থাকেন না (যেমন বাংলাদেশ থেকে কেউ কিনতে চাইলে), তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে, এরপর আবেদন করতে হবে।

যেকোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫% পর্যন্ত 'রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স' দিতে হবে।

ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রোপার্টি কিনলে ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে।

কত টাকা লাগবে বাড়ি কিনতে?

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্যান্ডস অব ওয়েলথ এবং ইমিতিলাক গ্লোবালের তথ্য অনুযায়ী, সৌদির রিয়াদ ও জেদ্দায় এক রুমের একটি বাড়ি কিনতে প্রায় ১ কোটি টাকা, ২ থেকে ৩ রুমের ফ্ল্যাট কিনতে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা এবং বিলাসবহুল বা বড় ফ্ল্যাট কিনতে ৩ কোটি ২৫ লাখ টাকার মতো লাগবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়