শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল

জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম (উনরা) সংস্থার সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরের কালান্দিয়ায় অবস্থিত জাতিসংঘের বৃত্তিমূলক স্কুলে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। 

ইসরায়েল জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (উনরা) হামাসের সাথে সহযোগিতার অভিযোগ করেছে। এই অভিযোগ সংস্থাটি অস্বীকার করেছে। গত বছর ইসরায়েল তাদের ভূখণ্ডে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এই ধ্বংসযজ্ঞ উনরার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ, যেটি লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করতো। 

পশ্চিম তীরে উনরার পরিচালক রোল্যান্ড ফ্রিডরিচ বলেছেন, সংস্থাটিকে জানানো হয়েছে যে পুলিশসহ ধ্বংসকারী দলগুলো ভোরে পূর্ব জেরুজালেমের সদর দপ্তরে পৌঁছেছে। নিরাপত্তা হুমকি এবং উস্কানির কারণে প্রায় এক বছর ধরে এই স্থাপনাটি মূলত অব্যবহৃত ছিল, তবুও ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে, সরঞ্জাম জব্দ করে এবং স্থানটি রক্ষার জন্য নিযুক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বের করে দেয়।

শেখ জাররাহ পাড়ায় অবস্থিত স্থাপনার উপরে একটি ইসরায়েলি পতাকা উত্তোলন করা দেখা গেছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এটিকে ‘একটি ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘উনরা-হামাস ইতিমধ্যেই এই স্থানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সেখানে আর কোনো জাতিসংঘ কর্মী বা জাতিসংঘের কার্যকলাপ নেই।’

সূত্র: দ্যা গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়