শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর

ভারতের শিলিগুড়ি করিডর ঐতিহাসিকভাবে ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত। এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হল চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আর এই ‘চিকেনস নেককেই এবার ‘হাতিতে’ পরিণত করার হুমকি দিলেন ভারতের তথাকথিত আধ্যাত্মিক গুরু জাজ্ঞি বাসুদেব ওরফে সাধগুরু। খবর এনডিটিভির।

সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ এই শিলিগুড়ি করিডরের মাধ্যমে। তবে এই করিডরের আয়তন কম হওয়ায় ভারত বরাবরই নিরাপত্তা শঙ্কায় ভোগে। কারণ এই ছোট করিডর বেদখল হলেই সাতটি রাজ্য ভারত থেকে ভৌগোলিকভাবে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে।

রোববার (২৮ ডিসেম্বর) বেঙ্গালুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে সাধগুরু বলেন, ‘শিলিগুড়ি করিডর হলো ভারত বিভাজনের ফলে সৃষ্ট ৭৮ বছরের পুরোনো একটি অস্বাভাবিক পরিস্থিতি, যা ১৯৭১ সালেই সংশোধন করা উচিত ছিল। দেশের সার্বভৌমত্বের প্রতি যখন প্রকাশ্য হুমকি তৈরি হয়েছে, তখন এই চিকেনকে পুষ্ট করে একে হাতিতে রূপান্তরিত করার সময় এসেছে।’

তবে ভারতের সার্বভৌমত্বের জন্য ঠিক কোন দেশ বা কারা হুমকি সৃষ্টি করছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শিলিগুড়ি করিডর ইস্যু ভারত গুরুত্ব দেয়নি বলে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘হয়ত ১৯৪৬-৪৭ সালে আমাদের সেই ক্ষমতা ছিল না, কিন্তু ১৯৭২ সালে সেই ক্ষমতা আমাদের ছিল, তবুও আমরা তা করিনি। এখন এই ‘চিকেনস নেক’ নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। সময় এসেছে একে পুষ্ট করার, যাতে এটি দ্রুত একটি ‘হাতি’তে পরিণত হতে পারে।’

তিনি বলেন, ‘দুর্বল হয়ে কোনো জাতি গড়ে ওঠে না। তাকে হাতিতে পরিণত হতে হয়। হয়ত কিছু পুষ্টি, কিছু ‘স্টেরয়েড’ দরকার। যা-ই প্রয়োজন হোক, আমাদের তা করতেই হবে। আমরা যা কিছু করি, তার একটি মূল্য ও খরচ থাকেই।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্য কূটনৈতিক উত্তাপ বাড়ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সীমান্তে বৈরী আচরণ করছে। এর মধ্যে নাগরিকদের পুশ-ইন, নির্বিচারে গুলি চালানো, আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা উল্লেখযোগ। আর ভারতে বসে আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুও উত্তেজনার আগুনে ঘি ঢালছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়