শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা বন্দ্যোপাধ্যায় (ভিডিও)

২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যেই সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন, ‘বাংলা জিতে দিল্লি কাড়ব। ওরা (বিজেপি) মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।’

এসআইআর দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময়ে করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। পুরো এসআইআর প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনও কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। বিজেপির দাবি আরও নাকি দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।’

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, ‘বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।’

এদিকে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোটবাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে সদর্পে ঘোষণা করেন মমতা। তার অভিযোগ নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত ২২ থেকে ২৪ বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। 

মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়