শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফলসহ ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক রেসিং কার চালকও ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফ ড্যারেন ক্যাম্পবেল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিমানে মোট সাতজন ছিলেন, সবাই নিহত হয়েছেন।’

নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে প্যাট্রোল জানায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই সেটি বিধ্বস্ত হয়।

বিমানটি শার্লট শহরের উত্তরে অবস্থিত স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

বিমানটিতে থাকা পরিবারের ঘনিষ্ঠ বন্ধু রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হাডসন জানান, নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত নাসকার রেসিং ড্রাইভার গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল এবং তাদের দুই সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাডসন বলেন, ‘গ্রেগ, ক্রিস্টিনা ও তাদের সন্তানদের হারিয়ে আমি গভীরভাবে মর্মাহত। যারা তাদের ভালোবাসতেন, সবার প্রতি আমার সমবেদনা। তারা ছিলেন এমন বন্ধু, যারা অন্যের উপকারে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।’

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্তে একটি দল পাঠাচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘তদন্ত দল আজ রাতেই ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহে ৫৬ বছরে পা দেওয়ার কথা ছিল গ্রেগ বিফলের। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে তিনি কাপ সিরিজে ১৯টি রেস জিতেছেন। নাসকার সার্কিটে তার শেষ রেস ছিল ২০২২ সালে টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সেরা ড্রাইভার’-এর একজন হিসেবে নির্বাচিত করা হয়।

গ্রেগ বিফলের একটি ব্যক্তিগত হেলিকপ্টারও ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত পশ্চিম নর্থ ক্যারোলাইনায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তিনি সেই হেলিকপ্টার ব্যবহার করে স্বেচ্ছাসেবী সহায়তায় অংশ নিয়েছিলেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়