শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ বছর পর বাগদাদে অবতরণ করল প্রথম ইউরোপীয় যাত্রীবাহী বিমান

ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইট বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেছে। এটি ৩৫ বছরের মধ্যে এখানে অবতরণকারী প্রথম ইউরোপীয় বিমান।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই আগমন 'ইউরোপীয় বিমান চলাচল মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের' ইঙ্গিত দেয় এবং 'ইরাকের বিমান চলাচল খাতের পুনরুদ্ধারের একটি নতুন পর্যায়ের' সূচনা করে।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে যখন ইরাকের দীর্ঘকালীন শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করেছিলেন, তখন থেকে ইউরোপীয় বিমান সংস্থাগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা করেনি।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে সাদ্দাম হুসেনের পতন ঘটে। এরপর গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সশস্ত্র সংগঠনগুলোর উত্থান ঘটে- দেশটি কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে।

তবে কয়েক দশকের অস্থিরতার পর ইরাক সম্প্রতি স্থিতিশীলতার দিকে ফিরে আসতে শুরু করেছে। সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এবং চাহিদার ওপর নির্ভর করে আরও কিছু ফ্লাইট যোগ করার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়