শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় সালেম পরিবারের করুণ পরিণতি: ধ্বংসস্তূপের নিচে এক পরিবারের ৩০ মরদেহ

গাজা সিটির পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একই ফিলিস্তিনি পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স দল। সংস্থাটি জানিয়েছে, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য।

এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এসব মানুষ নিহত হন। সংস্থাটির ধারণা, ওই হামলায় পরিবারটির প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে আটকে পড়া হাজারো ফিলিস্তিনির মরদেহ উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়ে—এর মধ্যে একটি খননযন্ত্রও রয়েছে—তারা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাবে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং উপত্যকার অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়