শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামদানির গ্রেপ্তারের হুমকির মধ্যেও নিউইয়র্ক সফরে যাচ্ছেন নেতানিয়াহু

চ্যানেল ২৪ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা আমলে নেয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, তিনি মেয়র থাকা অবস্থায় আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো আসামি নিউইয়র্কে পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে মাথার ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঝুললেও মামদানির হুমকিকে আমলে নিচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মামদানি জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেয়ার পরও শহরটিতে সফরের পরিকল্পনা আছে ইসরাইলি প্রধানমন্ত্রীর। বুধবার (৩ ডিসেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে দেওয়া এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।’ এর আগে গত জুলাইয়েও তিনি একই অঙ্গীকার করেছিলেন, মামদানি তখনও মেয়র নির্বাচিত হননি।

মামদানির সঙ্গে কথা বলার পরিকল্পনা আছে কিনা—এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, ‘যদি তিনি মত পরিবর্তন করে আমাদের (ইসরায়েলের) অস্তিত্বের অধিকারের বিষয়টি মেনে নেন, তবে সেটি আলোচনার জন্য সহায়ক হবে।’

মামদানি অবশ্য ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন। তবে তিনি ইসরায়েলের ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে থাকার অধিকারের বিষয়ে প্রকাশ্যে সমর্থন দেওয়া থেকে বিরত থেকেছেন। তার যুক্তি, কোনো রাষ্ট্রে ধর্ম বা অন্য পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্বের স্তরভেদ থাকা উচিত নয়।

এ ছাড়া মামদানি তার নির্বাচনি ক্যাম্পেইন চলাকালে বারবার বলেছেন, আইসিসির পরোয়ানাভুক্ত যেকোনো নেতার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশ বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন তিনি। ছাড় পাবেন না নেতানিয়াহু ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে মামদানির প্রতিশ্রুতি সত্ত্বেও নিউইয়র্কে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেফতার করার সম্ভাবনা ক্ষীণ। কারণ যুক্তরাষ্ট্রে অভিবাসন ও আন্তর্জাতিক আইন-সংক্রান্ত বড় সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় সরকারই নেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়লের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে। এমনক ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ায় আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

ইসরায়লের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী নিউইয়র্কেই বসবাস করে। এ ছাড়া এই শহরেই জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। নেতানিয়াহু নিয়মিতই সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়