শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে মাদকবিরোধী নতুন আইন কার্যকর ১৫ ডিসেম্বর থেকে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

কুয়েতে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাদকবিরোধী নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইনে মাদকপাচার, ব্যবহার ও সংশ্লিষ্ট গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের সরকার জানিয়েছে, নিম্নোক্ত পরিস্থিতিতে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে।

• মাদক-সংক্রান্ত অপরাধ সংঘটনে কোনো সংগঠন বা গ্যাং প্রতিষ্ঠা বা পরিচালনা করা।
• জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে অন্যকে মাদক সেবনে বাধ্য করা বা অজান্তে মাদক সরবরাহ করে মৃত্যু ঘটানো।
• অন্যের শরীরে মাদক প্রয়োগ করে তাকে দোষী সাব্যস্ত করা বা প্রমাণ গোপন করার উদ্দেশ্যে ফাঁসানো।
• একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি।

• নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে মাদক ব্যবহার করানো।
• কারাগার, থানা, পুনর্বাসন কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় বা স্পোর্টস ক্লাবে মাদক অপরাধ সংঘটন।
• সরকারি পদ বা ক্ষমতার অপব্যবহার করে মাদক-সম্পর্কিত অপরাধ।
• ব্যক্তিগত ব্যবহারের জন্য নাবালকের কাছে মাদক বা সাইকোট্রপিক পদার্থ সরবরাহ।
 
বিবৃতিতে উল্লেখ করেছে, সমাজকে মাদকমুক্ত করা ও অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এই কঠোর আইন কার্যকর করা হচ্ছে।
 
তথ্যসূত্র: আরব টাইমস, সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়