শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ দিলো ইউরোপের এক দেশ

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নজিরবিহীন সংখ্যক আশ্রয়প্রার্থীর কারণে আবাসন ও সরকারি পরিষেবা খাতে ব্যাপক চাপ তৈরি হওয়ায় অভিবাসন ও আশ্রয়নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। দেশটির মন্ত্রীরা বলেছেন, এই উদ্বেগজনক পরিস্থিতি সামাল দিতে সরকারের এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও’কালাহান বুধবার (২৬ নভেম্বর) এই কঠোর সংস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, গত বছর আমাদের দেশের জনসংখ্যা ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির তুলনায় সাত গুণ বেশি। জনসংখ্যা বৃদ্ধি ইতিবাচক, তবে যে হারে বাড়ছে, তা উদ্বেগজনক। 

২০২৪ সালে প্রায় ১৮ হাজার ৬৫১ জন আয়ারল্যান্ডের কাছে আশ্রয় চেয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগের বছর এই সংখ্যা ছিল ১৩ হাজার ২৭৬ জন। আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে আয়ারল্যান্ডে বিক্ষোভ ও দাঙ্গা উসকে দিয়েছে। গত মাসেই দক্ষিণ-পশ্চিম ডাবলিনে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।

নতুন নিয়মানুসারে, যেসব আশ্রয়প্রার্থী বর্তমানে চাকরিতে নিয়োজিত, তাদের এখন থেকে রাষ্ট্রীয় আবাসন ব্যয়ের অংশ হিসেবে নিজেদের সাপ্তাহিক আয় থেকে সরকারকে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দিতে হবে।

এছাড়া, শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠোর করা হয়েছে। এতদিন তিন বছর আয়ারল্যান্ডে থাকলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত, এখন তা বাড়িয়ে ৫ বছর করা হয়েছে। অন্যদিকে যারা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সামাজিক কল্যাণ ভাতা নিচ্ছেন, তারা নাগরিকত্ব লাভের যোগ্য হবেন না।

এদিকে ইউরোপীয় অর্থনৈতিক এলাকাবহির্ভূত দেশ থেকে আত্মীয়কে আনতে হলে আবেদনকারীকে বছরে ৪৪ হাজার ইউরোর বেশি আয় করতে হবে এবং পর্যাপ্ত আবাসনের প্রমাণ দিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে বা গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হলে সরকার তার আশ্রয়ের মর্যাদা বাতিল করার ক্ষমতা পাবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়