শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে ক্ষতি নয়, সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র : ট্রাম্প

এনডিটিভি: যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়—সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি এই নরম সুরে মন্তব্য করলেন।

ট্রাম্পের আগের হুমকি ও চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দেওয়ার পর ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়।

রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়! সম্মানিত প্রেসিডেন্ট শি চান না তার দেশ মন্দার মুখে পড়ুক।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, চীনের ‘অত্যন্ত আগ্রাসী’ বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এর জবাবে বেইজিং অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘দ্বৈত নীতির আদর্শ উদাহরণ।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে, যা অন্যায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিয়ত উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্কের সঠিক উপায় নয়।

বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩০ শতাংশ, যা ট্রাম্প প্রশাসন আরোপ করেছিল চীনের তথাকথিত অন্যায্য বাণিজ্যনীতি ও ফেন্টানিল বাণিজ্যে সহায়তার অভিযোগে। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।

বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলোর অন্যতম বড় বাধা হয়ে উঠেছে রেয়ার–আর্থ বা বিরল খনিজ পদার্থ, যা আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন অবস্থান হয়তো বাণিজ্যযুদ্ধের উত্তাপ কিছুটা কমাতে পারে, তবে উভয় দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা এখনো বহাল রয়েছে।অনুবাদ: যুগান্তর  

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়