শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান সীমান্তরক্ষীরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালালে দুই দেশের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদসংস্থা দ্য হিন্দু-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। ওই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা নূর ওয়ালী মেসুদ। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তালেবান সীমান্তরক্ষীরা পূর্বাঞ্চলে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সীমান্তের একাধিক এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগান সেনাদের বেশ কয়েকটি সামরিক যান পাকিস্তান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। আফগান সেনাদের দাবি, তারা কেবলমাত্র পাকিস্তানের আগ্রাসনের জবাব দিচ্ছে।

অপরদিকে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে। গত ১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের বিমানবাহিনী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকতিকার মার্ঘা অঞ্চলের একটি মার্কেটে বোমা হামলা চালিয়েছে। এ ঘটনাকে “আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন ও নিন্দনীয়” বলে আখ্যা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার রাতেই কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ ও গোলাগুলির খবর পাওয়া যায়। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, পাকিস্তানের বিমানবাহিনী টিটিপির প্রধান নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দাবি অস্বীকার করে বলেছেন, টিটিপির প্রধান কাবুলে ছিলেন না এবং পাকিস্তানের হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়