শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজিরবিহীন সংকটে ফ্রান্স: একা হয়ে পড়ছেন ম্যাক্রন, গণতন্ত্রও ভাঙনের মুখে

পার্সটুডে- ফ্রান্সে রাজনৈতিক সংকট তীব্রতর হয়েছে। একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগ, জাতীয় সংসদে গভীর বিভাজন এবং জনগণের আস্থাহীনতার কারণে দেশটির প্রেসিডেন্ট আগের যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছেন।

সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ঘনিষ্ঠ সহযোগীরাও তার পদত্যাগ দাবি করছেন। ফলে ফ্রান্সের গণতন্ত্রের ভবিষ্যৎ আজ গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা দেওয়ার পর নির্বাচনের ফলাফল থেকে দেখা গেছে নতুন সংসদ আগের চেয়েও বিভক্ত। এই অস্থির পরিস্থিতির জেরে এক বছরেরও কম সময়ে চতুর্থ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যদিয়ে ফ্রান্সে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার অশুভ চক্রের সূচনা হয়েছে।  

প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপসহ অনেকেই মনে করছেন, এই সংকট গোটা সরকারের পতনের ইঙ্গিত দিচ্ছে এবং ম্যাক্রনের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তবে ৪৭ বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট এখনো পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং বিরোধীদের চাপে ফেলতে সংসদ পুনরায় ভেঙে দিয়ে আরেকটি আগাম নির্বাচন ঘোষণার হুমকি দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের বর্তমান বাস্তবতায় প্রেসিডেনশিয়াল শাসনব্যবস্থা আর কার্যকর নয়। সংসদে বিভক্তি এবং নতুন নতুন দলের উত্থানের মুখে ম্যাক্রন বর্তমান রাজনৈতিক বাস্তবতা থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকের মতে, ফ্রান্সের গণতন্ত্র এখন প্রাতিষ্ঠানিক ভাঙনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়