শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব 

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। বিশ্বসংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (৯ অক্টোবর) উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছেন, তারা যেন গাজা শান্তিচুক্তির প্রথম ধাপের সব শর্ত পূর্ণভাবে মেনে চলে। খবর সামা নিউজের। 

গুতেরেস বলেন, ‘সব জিম্মিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং এই যুদ্ধের চূড়ান্ত ও সম্পূর্ণ পরিসমাপ্তি আনতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শান্তি কোনো কাগুজে চুক্তিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং এটি মানুষের জীবনে নিরাপত্তা ও স্বস্তির নিশ্চয়তা এনে দিতে হবে।’ ্

বহুপাক্ষিক মধ্যস্থতায় ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে বৃহস্পতিবার গাজা শান্তিচুক্তি  সম্পন্ন হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চুক্তি অনুযায়ী, ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে এবং ৭২ ঘণ্টার মধ্যে ২০ জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিও রয়েছেন।

 এছাড়া রাফাহ সীমান্ত দুই দিকেই খুলে দেয়া হবে, আহত ও রোগীদের মিশরে চিকিৎসার জন্য নেয়ার অনুমতি মিলবে এবং প্রতিদিন অন্তত ৪০০ ট্রাকভর্তি ত্রাণ গাজায় প্রবেশ করবে। দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে। 

চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'গাজা এখন অনেক বেশি নিরাপদ হয়ে উঠছে। এই অঞ্চল পুনর্গঠনের জন্য পার্শ্ববর্তী দেশগুলো আগ্রহী এবং তাদের রয়েছে পর্যাপ্ত সম্পদ। যুক্তরাষ্ট্রও এই প্রচেষ্টায় অংশ নেবে, যাতে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়