শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌনকর্মীদের মালপত্র ছিনতাই: সিঙ্গাপুরে দুই ভারতীয়র কঠোর শাস্তি

সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর ওপর হামলা ও তাদের মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ভারতীয় পর্যটককে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার (৩ অক্টোবর) আদালত অভিযুক্তদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড এবং ১২টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন।

দ্য স্ট্রেটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত অ্যারোক্কিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মাইলারাসন (২৭) ভুক্তভোগীদের ওপর হামলা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।

আদালতের নথি অনুযায়ী, অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রন গত ২৪ এপ্রিল ভারত থেকে সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় এক ব্যক্তির মাধ্যমে তারা দুজন যৌনকর্মীর সঙ্গে যোগাযোগের তথ্য পান। এরপরই তারা ওই দুই নারীকে হোটেলে ডেকে নিয়ে তাঁদের মালপত্র ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় তারা প্রথম নারীর সঙ্গে একটি হোটেল কক্ষে দেখা করার ব্যবস্থা করেন। কক্ষে প্রবেশের পরই তারা ভুক্তভোগীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলেন এবং তাঁকে চড়থাপ্পড় মারেন। এরপর তার কাছ থেকে নগদ ২ হাজার সিঙ্গাপুরি ডলার, গয়না, পাসপোর্ট এবং ব্যাংক কার্ড ছিনিয়ে নেন।

একই দিন রাত প্রায় ১১টার দিকে তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করেন। ওই নারী পৌঁছালে অভিযুক্তরা তার মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাজেন্দ্রন চিৎকার থামাতে ওই নারীর মুখ চেপে ধরেন। তারা তার কাছ থেকে নগদ ৮০০ সিঙ্গাপুরি ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন। অভিযুক্তরা ওই নারীকে হুমকি দিয়ে ফিরে না আসা পর্যন্ত কক্ষ থেকে বাইরে যেতে নিষেধ করেন।

পরের দিন দ্বিতীয় ভুক্তভোগী অন্য এক ব্যক্তির কাছে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রনকে গ্রেপ্তার করে।

আদালতে অভিযুক্ত দুজনই নিজেদের পক্ষে কোনো আইনজীবী ছাড়াই লঘু শাস্তির জন্য বিচারকের কাছে অনুরোধ জানান। দোভাষীর মাধ্যমে তারা নিজেদের আর্থিক কষ্টের কথা তুলে ধরেন।

অ্যারোক্কিয়াসামি বিচারককে বলেন, ‘গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন, যার মধ্যে একজনের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো টাকা নেই। এ কারণেই আমরা এই কাজ করেছি।’ রাজেন্দ্রনও জানান, ‘আমার স্ত্রী ও সন্তান ভারতে একা থাকে, তারা আর্থিকভাবে খুব কষ্টে রয়েছে।’

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ডাকাতির সময় আঘাত করার অপরাধে ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১২টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়