শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় মাদকবিরোধী অভিযানের নামে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা চূড়ান্ত হলে কয়েক সপ্তাহের মধ্যেই এ অভিযান শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমায় মার্কিন বাহিনী অন্তত তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা ডুবিয়ে দিয়েছে।  যাতে কমপক্ষে ১৭ জন নিহত হন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই আক্রমণগুলোকে শুধু মাদকবিরোধী অভিযান নয়, বরং তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন

সূত্র জানায়, সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদনকেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্য ও নেতাদের টার্গেট করা। যদিও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপের আনুষ্ঠানিক অনুমোদন দেননি।

ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেছেন, ‘আমেরিকায় একফোঁটাও মাদক ঢুকতে না দেওয়ার জন্য এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত।’

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রাচ্যের এক অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে গোপন বার্তা আদান-প্রদান চলছে বলেও জানিয়েছে এনবিসি। প্রতিবেদনে বলা হয়, উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্প প্রশাসনের কাছে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে ‘অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি’ হিসেবে আখ্যা দেন। 

তিনি বলেন, আমাদের মাথার ওপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া নেমে এসেছে। তার বিরুদ্ধে কারাকাস দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। সূত্র: মানবকণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়